Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিয়ামতপুরে রাস্তা নিয়ে বিরোধ ছুরির আঘাতে নিহত ১

Bangla FMbyBangla FM
৩:৩৮ pm ১১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে রাস্তা নিয়ে  বিরোধ ছুরির আঘাতে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের নিহত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায়  উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। 

এজাহার সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রাম এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত সোমবার নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে মারপিট হয়। এক পর্যায়ে  রকি নামের এক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে ছুরিকাঘাত করে।   চিৎকারে তার চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা  তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল পাঠান। পরে মেডিকেলে ওই রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিনের মৃত্যু হয়। 
  নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করছে।এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজুল ইসলাম 

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোমারের চিলাহাটিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  • মৌলভীবাজারে ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  • প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার
  • ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ নোটিশ
  • ভোটের দিনে ট্যাক্সি, ট্রাক বন্ধ; ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম