Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাস্তা সংস্কারের দাবিতে নাজিরপুরের উন্নয়ন পরিষদ ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন

Bangla FMbyBangla FM
২:৩০ pm ০২, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃশফিকুল ইসলাম শফিক,স্টাফ রিপোর্টারঃ

নিরাপদ রাস্তা নিরাপদ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে রাস্তা সংস্কারের দাবিতে নাজিরপুর উন্নয়ন পরিষদ ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়।


রবিবার( ২ মার্চ) সকাল ১০ টায় নাজিরপুর উপজেলার সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা পরিষদ সম্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে পৃথক পৃথক বক্তব্যে বক্তারা বলেন, পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিম এবং পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাদের ভাইয়েরা এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিশেষ করে নাজিরপুর থেকে বৈঠাকাটা, নাজিরপুর চৌঠাইমহল বাসস্ট্যান্ড হতে বাবুরহাট(খেজুরতলা) বাজার পর্যন্ত এ রাস্তার কাজ না করেই প্রায় দেড় শত কোটি টাকা আত্মসাৎ করেছে।

এই সব অর্থলুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোড় দাবী জানান, এবং এই সব জনদূর্ভোগ লাঘবের জন্য নতুন করে বাজেট দেওয়ার বিনীত অনুরোধ জানান।


এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকার ১৫ বছর হলেও উক্ত ৯ টি ইউনিয়নের রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত উক্ত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, সরকারকে তিন মাস সময় বেঁধে দিলাম এর মধ্যে রাস্তা নির্মাণ বা সংস্কার না হলে আমরা আবারও আন্দোলন করতে বাধ্য হব।অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান।

এসময় মানববন্ধনে এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় নেতৃবৃন্দরা বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন।বৃষ্টির মৌসুমে সব রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র সহ-সভাপতি নজরুল ইসলাম খান পিরোজপুর জেলা বিএনপির সদস্য হিরোয়ার হোসেন মোল্লা নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেননাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিল্টন মাঝি স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক বেলায়েত মাঝি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সভাপতি সাফায়েত হোসেন শাহীন সর্দার। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীসহ এলাকার হাজার লোকের সমাগম ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম