Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৩ pm ০২, অগাস্ট ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে আইনি তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ সরকার। তার শর্তসাপেক্ষ জামিন বাতিলের লক্ষ্যে দুবাইয়ে একটি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জানতে পেরেছে যে বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি আদালতের দেওয়া জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, জামিনের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে, যারা জামিন বাতিল এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে।

সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এর আগে একই দিন রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সকালে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

Tags: বেনজীরসরকারস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ, মুক্তি মিলছে না
  • আইনের শাসন ও শক্তিশালী প্রতিষ্ঠানই গণতন্ত্রকে টিকিয়ে রাখে: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাতে দুজন নিহত
  • মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এএসআইকে ক্লোজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম