Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৫ pm ০২, অগাস্ট ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি সংস্থার কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার এবং দ্রুত নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান।

রোববার (২ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক জরিপে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতির হার ১০ শতাংশের বেশি বেড়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম দুদকের মাধ্যমে তদন্তের দাবি ওঠে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগও আলোচনায় আসে।

এসব বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খান বলেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। অভিযোগের ধরন ও গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

দুদকের ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাকে ঘিরে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। তাই দ্রুত নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থার কার্যক্রমে পূর্ণ গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tags: অন্তর্বর্তীঅভিযোগসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ, মুক্তি মিলছে না
  • আইনের শাসন ও শক্তিশালী প্রতিষ্ঠানই গণতন্ত্রকে টিকিয়ে রাখে: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাতে দুজন নিহত
  • মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এএসআইকে ক্লোজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম