জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বর্ষ সেরা সাংবাদিক মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও বাংলা এমফএম এর সাংবাদিক এম.শাহীন আল আমীন। বকশীগঞ্জ প্রেসক্লাবের অনুসন্ধ্যানি টিম আলোচিত কয়েকটি রিপোর্ট পর্যালোচনা করে তাকে বর্ষ সেরা সাংবাদিক ঘোষনা করে।
রোববার(২ আগষ্ট) দুপুরে বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ লায়নের উপস্থিতিতে সাংবাদিকরা বর্ষ সেরা সাংবাদিক হিসেবে এম. শাহীন আল আমীনের হাতে ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
জানা যায়, বকশীগঞ্জ প্রেসক্লাবের অনুসন্ধ্যানি টিম প্রতি বছর বর্ষ সেরা সাংবাদিক হিসেবে পুরস্কার দিয়ে থাকে। “ একটা ঘর আর তিন বেলা খাবারের ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতাম” , “রিলিফের পুটলা চাইনা গাঙ্গ ঠেকান” “৯০ বছরেও সংসারের ঘানি টানছে আজিজুল হক”, “গ্রামের নাম বাশকান্দা” “যার কেউ নেই তার আল্লাহ আছে” ও “শখের তোলা আশি টাকা ” শিরো নামে প্রকাশিত স্বচিত্র প্রতিবেদন গুলো পর্যালোচনা করে প্রেসক্লাবের অনুসন্ধ্যানি টিম ওই ঘোষনা দেয়। প্রকাশিত সংবাদ গুলো ব্যাপক আলোচিত হয়ে উঠে ছিলো।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বর্ষ সেরা সাংবাদিক হিসেবে এম শাহীন আল আমীনের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ টাকা তুলেদেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন, সিনিয়র সাংবাদিক মতিন রহমান, মোয়াজ্জেম হোসেন হিলারী, এসএম সালাম মাহমুদ প্রমুখ।

