Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ০২, অগাস্ট ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে সরকার অবগত হয়েছে। তার জামিন আদেশ বাতিলের জন্য নিয়োগপ্রাপ্ত ল’ ফার্ম ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

তিনি আরও জানান, আদালতের জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। সেটি হাতে পাওয়ার পর দ্রুত জামিন বাতিলের আবেদন করা হবে এবং প্রত্যাবাসনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এর আগে একই দিন দুপুরে বেনজীর আহমেদের জামিন ও কারামুক্তির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তর জানায়, এ বিষয়ে তাদের কাছে তখনও কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই বিস্তারিত তথ্য দিতে পারবে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করেন। পরবর্তী আইনি আনুষ্ঠানিকতা শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

তবে জামিন পেলেও তার ওপর বেশ কয়েকটি কঠোর শর্ত আরোপ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে রয়েছে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের বাইরে যেতে পারবেন না।

সরকারের পক্ষ থেকে এখন নিয়োগপ্রাপ্ত ল’ ফার্মের মাধ্যমে জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে বিচারের আওতায় আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

Tags: দুবাইবেনজীরস্বরাষ্ট্রমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আইনের শাসন ও শক্তিশালী প্রতিষ্ঠানই গণতন্ত্রকে টিকিয়ে রাখে: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পীরগঞ্জে চায়ের দোকানে বজ্রপাতে দুজন নিহত
  • মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এএসআইকে ক্লোজ
  • বিলাতের কিংবদন্তি ‘চিকেন টিক্কা’: বাংলাদেশি শেফদের মুন্সিয়ানা ও শেকড়ের টানে এক অন্যরকম ভাবনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম