Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে সামুদ্রিক নিরাপত্তা জোট গঠন করল সৌদি আরব

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৬ am ৩১, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে সামুদ্রিক নিরাপত্তা জোট গঠন করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৩ দেশকে নিয়ে সামুদ্রিক নিরাপত্তা জোট গঠন করল সৌদি আরব

লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ জুলাই) জানায়, এই জোটের মূল লক্ষ্য হবে লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালি এবং এডেন উপসাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা। একই সঙ্গে ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠীর হামলা, জলদস্যুতা, অস্ত্র ও পণ্য চোরাচালান প্রতিরোধেও সদস্য দেশগুলো সমন্বিতভাবে কাজ করবে।

সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোটে প্রাথমিকভাবে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস অংশ নেওয়ার সম্মতি দিয়েছে। ভবিষ্যতে প্রায় ৫০টি দেশকে এই উদ্যোগে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রিয়াদ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধি এবং হুতি বাহিনীর সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি হুতি গোষ্ঠী সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দেয় এবং দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবিও করে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়।

জোট গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলও সেখানে উপস্থিত ছিল। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এখনো এই জোটে যোগ দেয়নি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশ এখনো নিজ নিজ অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেনি, তারাও পরবর্তীতে জোটে যোগ দিতে পারবে।

নতুন এই জোটের আওতায় সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামুদ্রিক মহড়া, অভিযান পরিকল্পনা এবং সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। তবে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, টহলজাহাজ বা সামরিক বিমান দেবে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

সৌদি আরবের দাবি, এই সামুদ্রিক নিরাপত্তা জোটের কার্যক্রম হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হবে না। জোটটির সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে বলে জানানো হলেও সুনির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করা হয়নি।

Tags: বাংলাদেশবিশেষ নিউজসৌদি আরব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর রহমান
  • ইরান অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি: যৌথ বাহিনীর প্রধান কেইন
  • ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি
  • শ্রীমঙ্গলে বিরল সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
  • ভাইরাল ভিডিওর নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম