Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণা কলমাকান্দায় মাদকসহ আটক ৪

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩১ pm ৩০, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
নেত্রকোণা কলমাকান্দায় মাদকসহ আটক ৪

নেত্রকোণা কলমাকান্দায় মাদকসহ আটক ৪

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দায় মাদক সেবন ও বহনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের মুক্তিনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২১ উপধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তম চন্দ্র সরকার (৩০) ও কলমাকান্দার মুক্তিনগর এলাকার নারায়ন গোস্বামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। একই অভিযোগে কলমাকান্দার আনন্দপুর এলাকার নির্মল সরকার (২২) ও ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মো. ফারুখ (২৫)-কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: নেত্রকোণা কলমাকান্দায় মাদকসহ আটক ৪
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাজিল দলে আর নেই নেইমার, দানিলো ও ক্যাসেমিরো: আনচেলত্তি
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত
  • আটা বরাদ্দ কেলেঙ্কারি কালাইয়ের তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  • কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত
  • ব্যক্তি অর্থায়নে দক্ষিণ বিলডগা খালের উপর কাঠের সেতু নির্মাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম