ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে বিভিন্ন দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়নের সিলেট জোন কমিটি।
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদের মাধ্যমে স্মারকলিপিটি মহাপরিচালকের কাছে পাঠানো হয়। সংগঠনের সভাপতি সরদার আমিন নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে আগামী নভেম্বর মাসে মাঠপর্যায়ে আমিন নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কাজ পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়ও তুলে ধরা হয়।
জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদ প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে উপস্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে ইউনিয়নের নেতারা সদর সহকারী সেটেলমেন্ট অফিসার ও কারিগরি উপদেষ্টা শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস এম ছাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর মানিক মিয়া, অর্থ সম্পাদক দুলাল মিয়া, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সাদিকুর রহমানসহ নির্বাহী সদস্য বুরহান উদ্দিন, ফজলুল হক, মকবুল আলী, সুবাস দাশ, সাকের আহমদ, এস এম জহিরুল ইসলাম, ফারুক মজুমদার, শওকত হাসান এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

