Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২০ pm ২৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: দখলচেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

এস কে রাসেল দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামরা ইউনিয়নের পূর্ব কৈল গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক দখলচেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব কৈল গ্রামের বাসিন্দা আবুল বাশার মন্ডল (৬০) ও তার ছোট ভাই সেলিম মন্ডলের (৪০) মালিকানাধীন একটি জমি নিয়ে একই গ্রামের তুতা মিয়া (৫৫), বাদশা মিয়া (২৮), ইউনুস আলী (২৫) ও রাজা মিয়া (৩২)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমি নিয়ে ইতোমধ্যে অন্তত ১০টি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর দাবি, গত প্রায় তিন বছর ধরে জমিটি আবুল বাশার মন্ডল ও সেলিম মন্ডলের দখলে রয়েছে।

ভুক্তভোগী আবুল বাশার মন্ডল অভিযোগ করেন, জমিটির বৈধ মালিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র তাদের নামে থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এতে বাধা দিলে তাকে ও তার ভাই সেলিম মন্ডলকে মারধর করা হয় এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় দৌলতপুর থানায় ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলা নং-১৭/২০২৫ দায়ের করা হয়েছে। তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এ মামলার আসামিরা আদালত থেকে জামিনে রয়েছেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তুতা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপর অভিযুক্তদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলমান এ বিরোধ দ্রুত আইনগতভাবে নিষ্পত্তি না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধের দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম