Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৫ pm ২৭, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার

নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই ২০টি হারানো মোবাইল উদ্ধার

বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল গঠনের দেড় মাসের মধ্যেই হারানো ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন বলেন, অনেকেই মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস হারিয়ে গেলে কিংবা চুরি হলেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন না।

ফলে হারানো ডিভাইস উদ্ধারের সুযোগ কমে যায়। এছাড়া ওই ডিভাইস ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে প্রকৃত মালিককেও নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে পারে। তাই এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত থানায় জিডি করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, আধুনিক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গত ১৩ জুন নীলফামারী জেলা পুলিশের ‘সাইবার সেল’ গঠন করা হয়। প্রতিষ্ঠার মাত্র দেড় মাসের মধ্যেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ভবিষ্যতে এ সেলের কার্যক্রমের আরও ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন ও কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে সেবাগ্রহীতারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম