Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড!

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ২৪, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
স্কুলের টিফিনের রুটিতে ব্লেড!

স্কুলের টিফিনের রুটিতে ব্লেড!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বৃহস্পতিবার সকালে স্কুল পরিদর্শনের পর একই দিন বিকেলে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের রুটি খাওয়ার সময় রুটি ছিঁড়ে তার ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে শ্রেনী শিক্ষক সারমিন জাহানকে জানায় ওই ছাত্রী। রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

ওই স্কুলের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
রুটির মধ্যে ব্লেডের বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রকল্প পরিচালক শাহ আলম খান জানান, কোকাকোলা ম্যানুফ্যাকচারিং নামের একটি কোম্পানি থেকে স্কুলগুলোতে রুটি সরবরাহ করা হয়। কোম্পানি ফুল অটোমেটিক ভাবে রুটি মেনুফ্যাকচারিং করে।

সেখানে যদি কোন মেটাল যায় তা মিক্সিংয়ে ক্রাশ হয়ে যাওয়ার কথা। সেখানে এতো বড় একটা আস্ত ব্লেড থাকার কথা নয়। তারপরও যদি রুটির মধ্যে কোন মেটাল পাওয়া যায় সেটা ওই কোম্পানির মেটাল ডিরেক্টর ভালো বলতে পারবেন।

এব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে স্কুল পরিদর্শনের পাশাপাশি ব্লেড পাওয়া রুটি নিয়ে আসা হয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত
  • পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি
  • অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণে প্রস্তুত সংসদ সচিবালয়
  • ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম