Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৩২ pm ২০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সাতক্ষীরায় আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু

সাতক্ষীরায় আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। স্থানীয়রা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

নিহত লাল্টু হোসেন রসুলপুর এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। দুই ভাইবোনের মধ্যে লাল্টুই ছিলেন বড়।

স্থানীয়রা আরো জানান, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর তিনি বড় পর্দায় খেলা দেখে নীরবে বাড়ি ফিরে যান। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর তার পেটে ব্যথা শুরু হয়। পরে তিনি দুইবার টয়লেটে যান। এ সময় তার স্ত্রী টয়লেটের কাপড় পরিষ্কার করে ফিরে এসে দেখেন, লাল্টু অচেতন অবস্থায় পড়ে আছেন। এসময় বাড়ির অন্য সদস্যরা থাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার লালটু কে মৃত্যু ঘোষণা করেন।

প্রতিবেশী রবি জানান, আমরা একসঙ্গে খেলা দেখছিলাম। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি তাকে কান্না করতেও দেখেছি। পরে কখন যে সে বাড়ি চলে গেছে, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।

সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লাল্টুর মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর শোকে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান ব্যবসায়ীদের মধ্যে গ্লাভস ও ডাস্টবিন বিতরণ
  • শওকত আজম খাজা চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং এর মহাসচিব নির্বাচিত
  • ডোমারের চিলাহাটিতে পাখির গ্রাম পরিদর্শনে জেলা প্রশাসক
  • ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি
  • নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: রাহুল গান্ধী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম