কুয়েতের রাষ্ট্রায়ত্ত কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (KPC) জানিয়েছে, ইরানের একাধিক হামলায় দেশটির তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং স্থাপনাটির উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট স্থাপনাটি খালি করা হয়েছে। হামলার পর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তবে হামলার ফলে তেল উৎপাদন বা সরবরাহে কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

