গত ২৪ ঘণ্টায় নিজেদের আকাশসীমায় প্রবেশ করা চারটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ড্রোনগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে।
তবে ড্রোনগুলোর উৎস বা লক্ষ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি জর্ডান কর্তৃপক্ষ।
সূত্র: আলজাজিরা

