Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় চারা বিতরণে দুর্নীতি: সদর কৃষি কর্মকর্তা ‘স্ট্যান্ড রিলিজ’

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ১৮, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
সাতক্ষীরায় চারা বিতরণে দুর্নীতি: সদর কৃষি কর্মকর্তা ‘স্ট্যান্ড রিলিজ’

সাতক্ষীরায় চারা বিতরণে দুর্নীতি: সদর কৃষি কর্মকর্তা ‘স্ট্যান্ড রিলিজ’

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা, বাঁশের খুঁটি ও সার বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আদেশে তাকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। যোগদানের মাত্র ১৩ দিনের মাথায়, ২৯ জুন সরকারের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে চারা বিতরণের সময় তিনি ব্যাপক অনিয়মের আশ্রয় নেন বলে অভিযোগ ওঠে।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, চারা সুরক্ষায় প্রতি পিস ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটি দেওয়ার কথা থাকলেও কৃষকদের মাত্র ১০ থেকে ২০ টাকা মূল্যের নিম্নমানের খুঁটি দেওয়া হয়। এছাড়া, ৬০০ টাকা মূল্যের মানসম্মত গোবর সার বা জৈব সারের পরিবর্তে বিতরণ করা হয় ৪৮০ টাকা মূল্যের একটি সাধারণ কোম্পানির সার। এভাবে উপজেলার প্রায় ১ হাজার ২০০ কৃষকের চারা বিতরণের বরাদ্দ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা।

এই অনিয়মের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অনিয়মের প্রাথমিক সত্যতা মেলায় অবশেষে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর অভিযুক্ত কর্মকর্তা আবু সাঈদ শুভ্র ঘটনাটি ধামাচাপা দিতে এবং শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে নানা মহলে জোর লবিং ও দেন-দরবার শুরু করেন। এমনকি নিজের পক্ষে সাফাই গাইতে কতিপয় ব্যক্তির সহায়তায় প্রচারণাও চালান। তবে শেষ রক্ষা হয়নি।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, সরকারি প্রকল্পে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে।

Tags: দুর্নীতিসাতক্ষীরাস্ট্যান্ড রিলিজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর ফিটনেসবিহীন যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • শরণখোলায় এক সপ্তাহে লোকালয় থেকে ৫ টি সাপ উদ্ধার
  • জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নতুন নিরাপত্তা সতর্কতা যুক্তরাষ্ট্রের
  • পকেট কেটে নিয়ে গেলো ট্রেন যাত্রীর মোবাইল ও টাকা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম