Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৮ pm ১৮, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পালিয়ে যায়

রিজওয়ান, নওগাঁ:
নওগাঁ-জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ জুলাই) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯ এমপি থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারুল গ্রামের হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tags: অপরাধজয়পুরহাট সদরট্যাপেন্টাডলনওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীর ফিটনেসবিহীন যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • শরণখোলায় এক সপ্তাহে লোকালয় থেকে ৫ টি সাপ উদ্ধার
  • জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা, নতুন নিরাপত্তা সতর্কতা যুক্তরাষ্ট্রের
  • পকেট কেটে নিয়ে গেলো ট্রেন যাত্রীর মোবাইল ও টাকা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম