Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫১ pm ১৬, জুলাই ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা

শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা

 শ্যামনগর, সাতক্ষীরা, প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা সাতক্ষীরার শ্যামনগরে মহাসমারোহে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উৎসবের অংশ হিসেবে সকালে বিশেষ পূজা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর সুসজ্জিত রথ টেনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে থেকে বের হয়ে নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

রথযাত্রায় নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সী হাজারো ভক্ত-অনুরাগী অংশ নেন। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে নিজেদের সৌভাগ্য ও পুণ্য অর্জনের আশায় অংশগ্রহণ করেন।

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর সার্বিক পরিচালনায় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

এসময় অন্যান্যদের মধ্যে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, বাংলাদেশ মতুয়া সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোদীপ মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, পুজা ফ্রন্টের সভাপতি দেবব্রত চ্যাটার্জিসহ হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সোনামুগারী রাশ মন্দির ও বল্লভপুর সার্বজনীন দুর্গা মন্দির,হরি নগর সাধু পাড়া কৃষ্ণ মন্দির, বুড়িগোয়ালিনি কমিটির পক্ষ থেকে রথ উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো অনুষ্ঠানজুড়ে দায়িত্ব পালন করেন।

Tags: শ্যামনগরে মহাসমারোহে পালিত হলো জগন্নাথ দেবের শুভ রথযাত্রা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাজে অর্গানাইজের মধ্যেও বেস্ট টা দিতে চেষ্টা করি: তানজিন তিশা
  • আমরাই একমাত্র দল, যাদেরকে ভারত পছন্দ করে না: জামায়েতে আমির
  • শেখ হাসিনার ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নতুন প্রজন্মকে আবল তাবল কথা বললে হবে না: কর্নেল হাসিনুর রহমান
  • ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম