মো আলম, বান্দরবান প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বান্দরবানে আসছেন মীর হেলাল। তার এই সফরকে ঘিরে পার্বত্য জেলাজুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
জানা গেছে, আগামীকাল তিনি বান্দরবান পৌঁছাবেন। সড়কের দুই পাশে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে বরণ করে নিতে প্রস্তুত স্থানীয় নেতৃবৃন্দ। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এবার মানুষের উপস্থিতিতেও জেলা শহর প্রাণবন্ত হয়ে উঠেছে।
আয়োজকরা জানান, সফরকালে মীর হেলাল স্থানীয় উন্নয়ন, পর্যটন ও পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যা নিয়ে মতবিনিময় করবেন। এছাড়া কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বান্দরবানে মীর হেলালকে বরণ করতে প্রস্তুত জনতা।

