Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৪ pm ১৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি:

জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজ ১৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দে লালমনিরহাটে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস, ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া। জুলাই যোদ্ধাদের মধ্যে স্মৃতিচারণ করেন আলম বাদশা, মাহমুদুল হাসান রতন, বিপ্লব হোসেন, ওয়ারিয়র্স অব জুলাই-এর সদস্য-সচিব মোঃ মোশাররফ হোসেন ও আহ্বায়ক রাসেল মাহমুদ। শহিদদের পরিবারের পক্ষ থেকে তাদের বীরত্বগাথা ও অনুভূতি ব্যক্ত করেন শহিদ মেরাজুল ইসলামের ছোটভাই মোঃ মেজবাহউল ইসলাম, শহিদ রাজিব উল করিম সরকারের মাতা মোছাঃ জান্নাতুল ফেরদৌস এবং শহিদ শাহরিয়ার আল আফরোজ শ্রাবণের মাতা মোছাঃ আফরোজা খানম।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান শহিদদের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসের অনন্য দলিল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথকে আরও সুগম করেছে। তাদের এই মহান অবদান পুরো জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।”

 

Tags: লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগরে রথ যাত্রায় সহস্র ভক্তদের ঢল
  • “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব”
  • জিয়াউর রহমান হত্যার পলাতক আসামি মেজর মোজাফফর আটক
  • জুলাই সনদের সব অঙ্গীকার বাস্তবায়ন হবে: টুকু
  • ক্ষেতলালে ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম