Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন ভোটার হওয়ার শেষ সময় জানাল ইসি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১১ pm ১৬, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
নতুন ভোটার হওয়ার শেষ সময় জানাল ইসি

নির্বাচন কমিশন (ইসি)

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার নিবন্ধনের জন্য সময়সীমা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করা যাবে। অর্থাৎ যোগ্য নাগরিকদের হাতে রয়েছে আর মাত্র ১৫ দিন।

বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী এবং এখনো ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি—এমন ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে সবার দেখার জন্য টানানো থাকবে।

খসড়া তালিকায় কোনো ব্যক্তির নাম বাদ পড়লে কিংবা নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন হলে ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। আপত্তি ও প্রয়োজনীয় যাচাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

Tags: ইসিভোটাস্থানীয় সরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চিরকুট লিখে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু, তদন্তে পুলিশ
  • সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি
  • মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
  • সিরাজগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
  • টেকনাফ উপজেলার বিজ্ঞ এডভোকেট ও আইনজীবী সহকারীদের মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম