Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৫ pm ১৫, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব

সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব

বিশ্বকাপে ম্যাচ বাকি দুটি, দল টিকে আছে তিনটি। এই তিন দলের একটি আর্জেন্টিনা। ২০২২-এর চ্যাম্পিয়নরা এবার যদি শিরোপা ধরে রাখতে না–ও পারে, তবু এ পর্যন্ত আসাকে খাটো করে দেখার সুযোগ নেই। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ‘খারাপ খেলা’র ধারণা উড়িয়ে দিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, মানুষ যেমনটা মনে করছে, তার চেয়ে ভালো খেলেছে তাঁর দল।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘জে’–তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। এরপর কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডকে বিদায় করে দলটি এখন সেমিফাইনালে। এর মধ্যে শেষ বত্রিশে কেপ ভার্দে ও কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছিল। এমনকি শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়েও ছিল দলটি। আর্জেন্টিনার খেলা নিয়ে সমর্থকদের অতৃপ্তি এ কারণেই।

বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে আটলান্টায় সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মানুষ যতটা খারাপ বলছে, দল ততটা খারাপ খেলছে না। এ পর্যায়ে পৌঁছানোর জন্য আমরা নিশ্চয়ই মাঠে সঠিক কিছু করেছি।’ দল সেরা ফর্মে নেই—এমন ধারণার জবাবে তিনি যোগ করেন, ‘আমি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ। তারা দলকে তিনটি শিরোপা এবং এখন আরেকটি সেমিফাইনালে নিয়ে এসেছে। আমরা লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে আছি এবং সেখানে পৌঁছাতে নিজেদের সবটুকু উজাড় করে দেব।’

আর্জেন্টিনা সর্বশেষ চার বিশ্বকাপের মধ্যে এ নিয়ে তৃতীয়বার সেমিফাইনাল খেলছে। এর মধ্যে ট্রফি এসেছে ২০২২ সালে। পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে মহাদেশীয় শিরোপা কোপা আমেরিকাও জিতেছে তারা।

দলের খেলার কৌশল নিয়ে স্কালোনি বলেন, ‘আমি যেভাবে চেয়েছিলাম, দল ঠিক সেভাবে খেলছে কি না, তা নিয়ে ভাবি না। কারণ, দেড় মাস আগে যেকোনো উপায়ে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলে লুফে নিতাম। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। কোনো অভিযোগ নেই।’

আর্জেন্টিনা-ইংল্যান্ডের লড়াই নিয়ে যে রাজনৈতিক উত্তাপ, তা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছে। এসেছে ১৯৮২ সালের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিরোধের প্রসঙ্গ। স্কালোনি অবশ্য জানিয়েছেন, দল শুধু খেলার মাঠেই মনোযোগ দেবে। দুই দেশের রাজনৈতিক ইতিহাসকে তারা খেলার সঙ্গে মেশাবে না, ‘বাস্তবতা হলো এটি একটি ফুটবল ম্যাচ মাত্র। সেটি আমাদের ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক অধ্যায় ছিল। এখন আমাদের কিছু করার নেই, এটাই বাস্তবতা।’

আজ রাত ১টায় আটলান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Tags: ২০২৬ ফুটবল বিশ্বকাপ২০২৬ বিশ্বকাপFIFA 2026world cup 2026আর্জেন্টিনাবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৯০ মিনিটে নির্ধারণ হবে ভাগ্য, ফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড!
  • শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা
  • ‘ভ্যাম্পায়ার ব্রাইড’ ফ্যাশনের নতুন ভাষা লিখলো প্যারিস
  • সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫৭ কর্মকর্তা চাকরিচ্যুতি: এইচএসবিসির কাছে ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম