মোঃ মামুন মোল্লা খুলনা:
টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পরিদর্শন করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। ১১ জুলাই শনিবার শিরোমণি, ডাকাতিয়া গ্রামের বিভিন্ন স্থানের জলবদ্ধতা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা।
অতি বর্ষণে সৃষ্ট পানিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে ছুটে যান খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। তিনি এলাকাবাসীর দুর্দশার কথা ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম কে অবগত করলে তাৎক্ষণিক উনারা এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ সময় কাজী মিজানুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এবং খুলনা ৫ এর সংসদ নির্বাচন আলি আজগর লবী ভাইয়ের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থেকে তাদের দুর্দশা রাঘব করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, জলাবদ্ধতায় বিভিন্ন পানিবাহিত রোগ কলেরা ডায়রিয়া যেন মহামারী আকার ধারণ করতে না পারে সে প্রশাসন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্রুত জলাবদ্ধতা নিরশন করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।

