Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ, শাস্তি ও ক্ষতিপূরণ দাবি ইরানের

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪২ pm ১১, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ, শাস্তি ও ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ, শাস্তি ও ক্ষতিপূরণ দাবি ইরানের

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই।

শনিবার (১১ জুলাই) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-র বরাতে প্রকাশিত খবরে বলা হয়, মোহসেন এজেই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান এবং দেশটির জনগণের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।

তিনি বলেন, এসব ঘটনার বিচার নিশ্চিত করা, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং অপরাধের মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করতে ইরান বদ্ধপরিকর।

এ লক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিক আইন বিষয়ে অভিজ্ঞ আইনজীবী ও বিভিন্ন দেশের খ্যাতনামা আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি। বৈঠকে আন্তর্জাতিক আদালত ও অন্যান্য আইনি ফোরামে বিষয়টি কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন।

মোহসেন এজেই আরও অভিযোগ করেন, ইসরায়েল কয়েক দশক ধরে ফিলিস্তিন ও লেবাননে হত্যা, গণহত্যা এবং শিশু হত্যাসহ নানা ধরনের অপরাধ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান তার অবস্থান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

তিনি বলেন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে, সেখানে সহযোগিতা করতে ইরান দ্বিধা করবে না।

একই সঙ্গে সাম্প্রতিক হামলায় ইরানের জনগণ ও অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইরানের বিচার বিভাগের প্রধান।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে তেহরান আন্তর্জাতিক পরিসরে আইনি ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করছে বলে বিশ্লেষকদের ধারণা।

Tags: অভিযোগইসরায়েলক্ষতিপূরণবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আদালত নয়, সালিশেই শেষ হলো দুই ভাইয়ের ২০ বছরের জমি বিরোধ
  • গণভোট থেকে সরে আসায় জনগণ হতাশ: হাসনাত আবদুল্লাহ
  • বিধবার জমিতে গভীর রাতে হালচাষের অভিযোগ, দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা নওগাঁয়
  • দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা
  • নড়াইলে এনসিপি’র আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম