Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘স্বাগতম, শেখ হাসিনা’—ফেসবুকে আসিফ নজরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ১১, জুলাই ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
‘স্বাগতম, শেখ হাসিনা’—ফেসবুকে আসিফ নজরুল

‘স্বাগতম, শেখ হাসিনা’—ফেসবুকে আসিফ নজরুল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, যদি দেশে ফেরার ইচ্ছা সত্যিই থাকে, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফিরে আসা উচিত।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল। বর্তমান সরকারও একই ধরনের উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের বক্তব্য অনুযায়ী তাকে দেশে এনে আইনের আওতায় বিচার করতে চাওয়া হচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

এ প্রেক্ষাপটে আসিফ নজরুল বলেন, “যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।”

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ও আদালতের সামনে শেখ হাসিনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণহানির ঘটনা নিয়ে তার অবস্থান কী ছিল, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।

এ ছাড়া তিনি শেখ হাসিনার শাসনামল নিয়ে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন। এর মধ্যে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, কথিত ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থ পাচার, ভোটাধিকার সংকট এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের জবাব আদালত ও ইতিহাসের কাছে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আসিফ নজরুল আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের আগেই বিদেশে পাঠিয়ে দেন। তবে সেই সময় আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা-কর্মী রাজনৈতিক ও আইনি জটিলতার মুখে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর দেরি না করে ফিরে এসে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত। আর যদি বাস্তবে ফেরার পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।

Tags: আসিফ নজরুলশেখ হাসিনাস্বাগতম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা জারি
  • প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য কর্মসূচিতে পুষ্টির মান বাড়াতে হবে: ঢাকার গোলটেবিল বৈঠকে বক্তারা
  • টাইফুন ‘বাভি’র তাণ্ডবের আশঙ্কা, নিরাপদ আশ্রয়ে ৬ লাখের বেশি মানুষ
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
  • এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম