রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ২০ মিনিটে মান্দা থানার একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন কুসুম্ভা দিঘীর পাড় মন্দির সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় মোঃ বদিউজ্জামান ওরফে স্বর্ণ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ বদিউজ্জামান ওরফে স্বর্ণ মান্দা উপজেলার চৌবারিয়া বাজার এলাকার মোঃ আশরাফুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মান্দা থানা পুলিশ।

