Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪৮ pm ১০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকার কুলপোতা গ্রামে নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত আব্দুর রহমান শফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি আবাসন প্রকল্পে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

শুক্রবার সকালে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর নিজ বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

সাতক্ষীরা সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে

Tags: এক যুবকের লাশ উদ্ধারমরদেহ উদ্ধারসাতক্ষীরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
  • মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
  • বাউফলে যাত্রীবাহী দশমিনা এক্সপ্রেস দুর্ঘটনায় সাতজন আহত
  • সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম