Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যনগরে কৃষক তালিকায় আপত্তি গণমাধ্যমকর্মীকে সমাজপতির হুমকি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৫ pm ১০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মধ্যনগরে কৃষক তালিকায় আপত্তি
গণমাধ্যমকর্মীকে সমাজপতির হুমকি

মধ্যনগরে কৃষক তালিকায় আপত্তি গণমাধ্যমকর্মীকে সমাজপতির হুমকি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রকাশিত তালিকায় আপত্তির প্রকাশিত খবরকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শিহাব মিয়া নামের দৈনিক ‘এদিন’-এর মধ্যনগর উপজেলা কর্মরত প্রতিনিধিকে।

বিগত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের প্রকামিত তালিকার বিপরীতে সমাজিক যোগাযোগমাধ্যম সহ স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা ও আপত্তির ওঠে।

পরবর্তীতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত কৃষক, সাধারণ মানুষ এবং সাংবাদিক শিহাব মিয়া নিজ ওয়ার্ডের তালিকায় অন্তর্ভুক্ত কিছু অকৃষক, সচ্ছল ব্যক্তি ও একই পরিবারের একাধিক সদস্যের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আপত্তি জানান। এসব আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিতর্কিত ও আপত্তিকৃত নামগুলো সাময়িকভাবে চিহ্নিত করে স্থগিত রেখে অবশিষ্ট নামের বিপরীতে সরকারি সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করে।সেইসাথে আপত্তিকৃত নামগুলো পুনরায় মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজ ওয়ার্ডের আপত্তিকৃত নামগুলোর মধ্যে ১ নম্বর ওয়ার্ড কতিত সমাজপতি সাদ্দাম মিয়া ও তার পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টি লিখিত আপত্তিতে তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম মিয়া তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে সাংবাদিক শিহাবকে কলে দেখে নেয়া ও করে প্রাণনাশের হুমকি দেয়।

কল রেকর্ডনুযায়ী সমাজাপতি সাদ্দাম মিয়া ফোনে তাকে বলেন, তোমার যদি এই গ্রামে থাকা লাগে, তবে এটা শেষ করা লাগবে। না হয় তোমার ঝামেলা হবে। যুবদল নেতা হুমকি দিয়ে আরো বলেন, গ্রামে থাকতে গেলে আমার সামনে পড়া লাগব। সামনে পড়লে পরে বুঝিস। প্রকাশ্যে ও পরোক্ষভাবে তাকে ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দেওয়ায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাদ্দাম মিয়া হুমকির বিষয়টি স্বীকার করে বলেন, আমি এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ফোন করেছিলাম। কথোপকথনের সময় আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। তাকে হুমকি দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।

জানতে চাইলে মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ঘটনাটি সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) সঞ্জয় ঘোষ জানান, কৃষক তালিকা নিয়ে আপত্তির লিখিত আবেদন আমরা পেয়েছি এবং বিতর্কিত নামগুলো পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে কোনো সাংবাদিককে হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: মধ্যনগরে কৃষক তালিকায় আপত্তি গণমাধ্যমকর্মীকে সমাজপতির হুমকি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
  • মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২
  • বাউফলে যাত্রীবাহী দশমিনা এক্সপ্রেস দুর্ঘটনায় সাতজন আহত
  • সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম