Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়ক ধস, দুর্ভোগে ২০ হাজার মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০১ pm ১০, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
নীলফামারীতে টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়ক ধস, দুর্ভোগে ২০ হাজার মানুষ

নীলফামারীতে টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়ক ধস, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি:

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন একটি সেতুর সংযোগ সড়ক ধসে গেছে। এতে নিতাই ইউনিয়ন পরিষদসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন অন্তত ২০ হাজার মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সংযোগ সড়ক ধসে যাওয়ার পর থেকে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীরা বিপাকে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিনের টানা বর্ষণ এবং উজানের ঢলে নদীতে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, “সকালে হঠাৎ দেখি সেতুর এক পাশের সংযোগ সড়ক ধসে গেছে। এখন এপার-ওপারে যাতায়াত করা যাচ্ছে না। দ্রুত মেরামত না হলে দুর্ভোগ আরও বাড়বে।”
শিক্ষার্থী মিথি আক্তার বলেন, “সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলাম। এসে দেখি সড়ক ধসে গেছে। তাই ফিরে যেতে হয়েছে। এতে আমরা অনেক ভোগান্তিতে পড়েছি।”

এ বিষয়ে নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তানিকুনর রহমান আবু জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুত সংযোগ সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়কটি সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করা হোক।

Tags: দুর্ভোগে ২০ হাজার মানুষনীলফামারীতে টানা বৃষ্টিতে সেতুর সংযোগ সড়ক ধস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • “পুটলা চাইনা, গাঙ্গ ঠেকান”
  • বান্দরবানে বিদ্যুতের তারে গাছ পড়ে আতঙ্ক, ইউপি সদস্য মোরশেদুল আলমের উদ্যোগে বিপদমুক্ত রোয়াংছড়ি
  • নওগাঁয় ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার
  • বাঙ্গালহালিয়ায় সেনাবাহিনীর উদ্যােগে ড্রেন পরিস্কারে স্বস্তি ফিরেছে
  • যুবলীগ নেতার জামিন করাতে ২০ বিএনপি নেতার এফিডেভিট, আদালত পাড়ায় তোলপাড়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম