Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে পূর্ব শ্যামপুরে দখলের কবলে সরকারি রাস্তা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১১ pm ০৯, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
ফরিদপুরে পূর্ব শ্যামপুরে দখলের কবলে সরকারি রাস্তা

ফরিদপুরে পূর্ব শ্যামপুরে দখলের কবলে সরকারি রাস্তা

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে সরকারি মাটির রাস্তা দখল করে ঘরবাড়ি ও পাকা সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শ্যামপুর গ্রামের সাব্বির খানের বাড়ি থেকে মমিন খানের বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের একটি সরকারি মাটির রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে এলাকার প্রায় ১০০ পরিবারের সদস্য নিয়মিত যাতায়াত করে আসছেন। স্থানীয়দের দাবি, রাস্তাটিতে সরকারি উদ্যোগে ইট বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। ফলে এটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ পথ।

লিখিত অভিযোগে শাহিন বেপারী অভিযোগ করেন, একই গ্রামের ইদ্রিস বেপারী, সোনা মীর, কালাম মীর ও সালাম মীর পূর্বপরিকল্পিতভাবে সরকারি রাস্তার অংশ কেটে দখল করে সেখানে ঘরবাড়ি ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ করছেন। এতে এলাকার সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বিষয়টি নিয়ে অভিযুক্তদের বাধা দিতে গেলে তারা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ কারণে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া ভবিষ্যতে এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

অভিযোগকারীরা জনস্বার্থে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় তদন্ত এবং সরকারি রাস্তা দখলমুক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: ফরিদপুরশ্যামপুরসরকারি রাস্তা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম
  • নিদ্রাহীন রাত কাপ্তাইবাসীর: রিটার্নিং ওয়াল না থাকায় সড়ক ও বসতভিটা ধসের মুখে
  • চুয়াডাঙ্গায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা
  • ​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম