Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামুতে স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৮ pm ০৯, জুলাই ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0
Fugitive accused in husband-murder case arrested in Sylhet

Fugitive accused in husband-murder case arrested in Sylhet

সত্যজিৎ দাস:

কক্সবাজারের রামুতে স্ত্রী ও তার কথিত প্রেমিকের বিরুদ্ধে স্বামী হত্যার মামলায় পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া আকতার কামাল (৪২) কক্সবাজারের রামু উপজেলার কালারপাড়া এলাকার হামজা আলীর ছেলে। তিনি নিহত ছৈয়দ হোসেনের স্ত্রীর বোনের স্বামী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়,ছৈয়দ হোসেন ২০১৯ সাল থেকে প্রবাসে ছিলেন। এ সময় আকতার কামাল তার পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কিনে বাড়িতে পৌঁছে দিতেন। এ সূত্রে ছৈয়দ হোসেনের স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে আকতার কামালের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

২০২৩ সালে প্রবাস থেকে দেশে ফিরে বিষয়টি জানতে পেরে ছৈয়দ হোসেন আকতার কামালকে বাড়িতে আসতে নিষেধ করেন। তবে অভিযোগ অনুযায়ী,এরপরও তাদের সম্পর্ক চলতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল।

গত ২৫ জুন ভোরে ছৈয়দ হোসেনের মেয়ে ফোনে তার চাচাকে বাবার মৃত্যুর খবর জানান। পরে স্বজনরা বাড়িতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ ছৈয়দ হোসেনের মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়,স্ত্রীর সঙ্গে আকতার কামালের সম্পর্কের বিষয়ে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে ছৈয়দ হোসেনকে হত্যা করা হয়েছে।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিলেট সদর কোম্পানি এবং র‌্যাব-১৫ কক্সবাজার সদর কোম্পানির যৌথ দল বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে সিলেট নগরের কোতোয়ালি থানার শাহী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় আকতার কামালকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (০৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার আকতার কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tags: রামুতে স্বামী হত্যা মামলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা
  • ​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • শ্রীমঙ্গলের চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
  • রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষিত
  • সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কের মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম