Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিকের ফোন পেয়ে তড়িঘড়ি বদলানো হলো নীলফামারী বিআরটিএ’র ফেসবুক কভার ফটো

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩২ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সাংবাদিকের ফোন পেয়ে তড়িঘড়ি বদলানো হলো নীলফামারী বিআরটিএ’র ফেসবুক কভার ফটো

সাংবাদিকের ফোন পেয়ে তড়িঘড়ি বদলানো হলো নীলফামারী বিআরটিএ’র ফেসবুক কভার ফটো

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

সাংবাদিকের ফোন পেয়ে তড়িঘড়ি করে বদলানো হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী জেলার ফেসবুক পেজের কভার ফটো। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ২ টার দিকে এই পরিবর্তন করা হয়েছে।

এর আগ পর্যন্ত সেখানে শেখ মুজিবর রহমানের নাম লেখা প্রোফাইল পিকচার বিদ্যমান ছিল। প্রতিদিন তাদের কর্মকাণ্ডের নতুন নতুন ছবি আপলোড দেওয়া হচ্ছে এবং গত দুই দিন আগে প্রোফাইল পিকচার পরিবর্তন করে নতুন ছবি সংযুক্ত করা হয়েছে। অথচ এতদিনেও বদলানো হয়নি কভার ফটো।

এতদিন ধরে বহাল তবিয়তে রাখা হয়েছে শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির পুষ্পমাল্য নিয়ে শোভাযাত্রার ছবি। যা ২০২১ সালের ১৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে এবং ৩০ মার্চ কভার ফটো হিসেবে সংযুক্ত করা হয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের দুই বছর হতে চললেও এতে হাত দেননি ওই অফিসের কর্মকর্তা।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওয়ামী লীগের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়ে যাচ্ছিল এই বিষয়। যা নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সরকারি একটা প্রতিষ্ঠানের ডিজিটাল প্লাটফর্মে এভাবে গণহত্যাকারীদের জিইয়ে রাখার মত ঘটনা ভিন্ন বার্তা দেয়। তাই অনেকের দাবি বর্তমান সরকারের ইমেজ ক্ষুন্ন করতেই এ বিষয়ে নির্বিকার ছিলেন ওই কর্মকর্তা।

এব্যাপারে নীলফামারী জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক (ইঞ্জি:) এস এম মাহবুবুর রহমানের সাথে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১ টা ৪৫ মিনিটে মুঠোফোন কথা হয়। তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে পেজে এক্সেস পাচ্ছিলাম না। তাই সংশোধন করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার এক্সেস ফিরে পেয়ে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি। কভার ফটো বদলাননি কেন জানতে চাইলে বলেন, বিষয়টা দেখছি।

এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দ্রুত পরিবর্তন করেন। কিন্তু এক্সেস না পাওয়ার যে কথা তিনি বলেছেন তা সত্য নয়। কারণ তিনি এই অফিসে দায়িত্ব পালন করছেন ২০২৪ সাল থেকে। গত ২০২৫ সালেও অসংখ্য পোস্ট দিয়েছেন। তার কথা যদি সঠিকও হয়, তাহলে তিনি প্রোফাইল পিকচার চেঞ্জ করলেও কভার ফটো কেন বহাল রাখলেন!

মূলত: তিনি আওয়ামী লীগের প্রতি দূর্বল এবং সেই খাতিরেই নীলফামারীর এই দায়িত্ব বাগিয়ে নিয়ে ব্যাপক দূর্নীতি করে চলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এমন আওয়ামীপন্থী কর্মকর্তা এখনো বহাল থেকে দূর্নীতি অব্যাহত রাখায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল। কেননা তার কারণে নানাভাবে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবিষয়ে জানতে কভার ফটো পরিবর্তন করার পর বার বার কল দেওয়া হলেও তিনি আর রিসিভ করেননি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা
  • ​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • শ্রীমঙ্গলের চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
  • রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষিত
  • সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কের মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম