Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস ও ইজিবাইক উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৯ pm ০৮, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0

ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় বিদেশি মদ, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন কর্ণঝোড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭ বোতল ভারতীয় বিদেশি মদ, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।

প্রাথমিকভাবে বিজিবির ধারণা, উদ্ধার হওয়া বিদেশি মদ ও কসমেটিকস অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

বিজিবি জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস বা অন্যান্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক, বিদেশি মদ, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান , সংঘবদ্ধ চোরাচালান চক্র বিভিন্ন কৌশলে অবৈধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। তাই এসব চক্রের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tags: উদ্ধারবিজিবিশেরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রক্তের দাগ শুকানোর আগেই জুলাইয়ের যোদ্ধাকে বহিষ্কার, এফডিসিতে এখনো ফ্যাসিবাদের ভূত!
  • ‘কিছু একটা ঘটতে যাচ্ছে’, পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
  • কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
  • পোশাকেই মিলুক আরাম ও আত্মবিশ্বাস
  • আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ছিলেন ৫ ক্রু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম