Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ: ভাড়া ঘরে ধুঁকছে ডাকসেবা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৩ pm ০৮, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভবনটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। কবে নাগাদ এই নির্মাণকাজ শেষ হবে এবং কবে নাগাদ নিজস্ব ভবনে ডাকসেবা চালু হবে, তা নিয়ে স্থানীয় গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে কাজ বন্ধ থাকার কারণ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও ডাক বিভাগের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পোস্ট অফিসের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের দুটি ছোট কক্ষ ভাড়া নিয়ে কোনোমতে পোস্ট অফিসের কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘ ৮ বছর ধরে এই সংকীর্ণ ও জরাজীর্ণ জায়গায় অফিস পরিচালনা করতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। পর্যাপ্ত জায়গা না থাকায় গুরুত্বপূর্ণ আসবাবপত্র, নথিপত্র এবং সরকারি ফাইলপত্র সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ফলে অবহেলা ও অযত্নের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জনবল সংকট রয়েছে।

ডাক বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই কাজ সম্পন্ন করার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ সময় পার হলেও আর কোনো অগ্রগতি হয়নি। এতে ভবন নির্মাণ সম্পন্ন হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ জালাল হোসেন বলেন, আমাদের কাজের কোনো গাফিলতি নেই। ডিপার্টমেন্টের কিছু অভ্যন্তরীণ ও কারিগরি জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রাখতে হয়েছে। সমস্যাগুলোর সমাধান হলে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করতে পারব।

এ ব্যাপারে বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মোঃ মোশারফ হোসেন বলেন, নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি আমরা অবগত আছি। আমরা সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দ্রুত কাজ চালুর চেষ্টা চলছে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলা পোস্ট অফিসের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবন নির্মাণকাজ এভাবে ঝুলিয়ে রাখা অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি বিষয়টি সংশ্লিষ্ট ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগত করেছি।যাতে দ্রুততম সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে এবং জনগণের ভোগান্তি দূর হয়।

Tags: কাউখালীনির্মাণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রক্তের দাগ শুকানোর আগেই জুলাইয়ের যোদ্ধাকে বহিষ্কার, এফডিসিতে এখনো ফ্যাসিবাদের ভূত!
  • ‘কিছু একটা ঘটতে যাচ্ছে’, পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
  • কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
  • পোশাকেই মিলুক আরাম ও আত্মবিশ্বাস
  • আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ছিলেন ৫ ক্রু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম