Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২২ pm ০৮, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে যাত্রাপুর বাজার সংলগ্ন এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব  মালেক সরকার। সঞ্চালনা করেন এনসিপি সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা সাংগাঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, সদর উপজেলা সদস্য রুস্তম আলী, যাত্রাপুর ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ রাজু আহমেদ সহ আরো অনেকে।
সভায় এনসিপি জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, একটি সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। দলীয় আদর্শ, ঐক্য, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এ নেতা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
Tags: অনুষ্ঠিতএনসিপিকুড়িগ্রাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘কিছু একটা ঘটতে যাচ্ছে’, পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
  • কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
  • পোশাকেই মিলুক আরাম ও আত্মবিশ্বাস
  • আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ছিলেন ৫ ক্রু
  • শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস ও ইজিবাইক উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম