Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড় ধসে বাঘাইছড়িতে নিহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৭ pm ০৭, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
পাহাড় ধসে বাঘাইছড়িতে নিহত ১

পাহাড় ধসে বাঘাইছড়িতে নিহত ১

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নিহত দ্রোণাচার্য চাকমার ছেলে এবং স্থানীয়ভাবে পরিচিত ‘লক্ষ্মী ডাক্তারের’ ভাই।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, গত দুই দিনের টানা বৃষ্টিপাতের ফলে বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। সকালে লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে হঠাৎ ওপর থেকে একটি কাঠাল গাছের গুঁড়িসহ আবারও বিপুল পরিমাণ মাটি ধসে তার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়রা গাছের গুঁড়ি ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানা শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।

পরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন। একই সঙ্গে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানান। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বর্ষণের কারণে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: পাহাড় ধসে বাঘাইছড়িতে নিহত ১
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘কিছু একটা ঘটতে যাচ্ছে’, পুতিন-জেলেনস্কির বৈঠক নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
  • কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
  • পোশাকেই মিলুক আরাম ও আত্মবিশ্বাস
  • আরব সাগরে নিখোঁজ পাকিস্তানের কার্গো বিমান, ছিলেন ৫ ক্রু
  • শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস ও ইজিবাইক উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম