Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে মাকে শ্লীলতাহানির দায়ে চার ছেলে মিলে অভিযুক্তকে জবাই করে হত্যা, গ্রেফতার চার ভাই

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৫ pm ০৬, জুলাই ২০২৬
in Lead News, অপরাধ
A A
0
ময়মনসিংহে মাকে শ্লীলতাহানির দায়ে চার ছেলে মিলে অভিযুক্তকে জবাই করে হত্যা, গ্রেফতার চার ভাই

ময়মনসিংহে মাকে শ্লীলতাহানির দায়ে চার ছেলে মিলে অভিযুক্তকে জবাই করে হত্যা, গ্রেফতার চার ভাই

মো: সিরাতুল মোস্তাকিম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি) :

ময়মনসিংহে ঘরে ঢুকে ভাড়াটিয়া রুবেলকে গলাকেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
সোমবার বিকেলে পিবিআই ময়মনসিংহ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নগরীর ছত্রিশবাড়ি কলোনীর বাসিন্দা পারুলের বাসায় প্রায় এক মাস আগে রুবেল একটি কক্ষ ভাড়া নেন। সেখানে নিয়মিত মাদকের আসর ও কেনাবেচা করতেন রুবেল। এসব টের পেয়ে তাকে বাসা ছাড়তে চাপ দেন পারুল। রোববার সকালে পারুলের কাছে গিয়ে বাসা ছাড়বেন না বলে জানান রুবেল।
এ নিয়ে বাকবিতন্ডার এ পর্যায়ে পারুলের সঙ্গে রুবেলের ধস্তাধস্তি হয়। এসময় মাকে মারধর ও শ্লীলতাহানির কথা অন্য তিন ভাইকে জানান পারুলের ছেলে জনি। এরপর চার ভাই মিলে রুবেলের ঘরে গিয়ে তাকে প্রথমে বাঁশ দিয়ে মারধর ও পরে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা।
পুলিশ সুপার আরও জানান, পরে বিষয়টি নিয়ে ছায়া তদন্তে নামে পিবিআই এবং রাতেই এ ঘটনায় জড়িত হত্যাকান্ডের মূলহোতা জনিসহ তার চার ভাইকে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত চারজন। সোমবার বিকেলে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।
পিবিআই জানায়, বাসা ছাড়াকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে রুবেল বাড়িওয়ালা পারুলকে মারধর ও শ্লী.ল.তা.হা.নি.র অভিযোগে অভিযুক্ত হন। পরে পারুলের চার ছেলে রুবেলের ঘরে গিয়ে প্রথমে বাঁশ দিয়ে মা.র.ধ.র করে, এরপর গলা কে.টে হ.ত্যা করে পালিয়ে যায়।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে মাকে শ্লীলতাহানির দায়ে চার ছেলে মিলে অভিযুক্তকে জবাই করে হত্যা, গ্রেফতার চার ভাই
  • টানা বর্ষণে ঝুঁকির কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
  • বারী বৃষ্টিতে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা
  • মৃত্যুর দুয়ার থেকে ছোট বোনকে ফিরিয়ে আনলেন বড় বোন
  • লালমনিরহাটে অভিযানে ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম