Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৭ pm ০৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Tree plantation program held under the initiative of Barura Police Station Press Club.

Tree plantation program held under the initiative of Barura Police Station Press Club.

মোহাম্মদ মাসুদ মজুমদার:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলার কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও)আসাদুজ্জামান রনি।

তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। তিনি বরুড়া থানা প্রেসক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিভিন্ন সংগঠনকে এমন জনকল্যাণমূলক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন , বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজিব দত্ত, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বরুড়া থানা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মাসুদ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৌরভ লোধ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মীর, প্রচার ও দপ্তর সম্পাদক মো. রাকিবসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচির শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম