Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে শিল্প মেলায় জুয়া ও লটারি বন্ধে স্মারকলিপি প্রদান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৯ pm ০৬, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সৈয়দপুরে শিল্প মেলায় জুয়া ও লটারি বন্ধে স্মারকলিপি প্রদান

সৈয়দপুরে শিল্প মেলায় জুয়া ও লটারি বন্ধে স্মারকলিপি প্রদান

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় জুয়া, লটারি, অশ্লীল নাচগানসহ অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে সচেতন জনতা সৈয়দপুর নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

এতে মেলায় এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়া হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুফতি গোলাম রব্বানি, উপদেষ্টা হাফেজ নুরুল হুদাসহ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন মসজিদের খতিবরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, মেলায় অনৈতিক কার্যকলাপের কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ ও বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করে মেলায় ব্যাপক আলোক সজ্জার কারণে বিদ্যুতের অপচয় হচ্ছে। একই মেলায় আগত মানুষের ভিড় ও যানবাহনের চাপের কারণে যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ হচ্ছে।

স্মারকলিপিতে চলমান এইচএসসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ বার্ষিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত, পড়াশোনা ও পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে ৪৮ ঘন্টার মধ্যে মেলা বন্ধের আহবান জানানো হয়।

Tags: সৈয়দপুরে শিল্প মেলায় জুয়া ও লটারি বন্ধে স্মারকলিপি প্রদান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম