Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৫ pm ০৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
National Rural Development Day Observed in Kapasia

National Rural Development Day Observed in Kapasia

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, ঋণের চেক ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউ.সি.সি.এ লিঃ ও বিআরডিবি চেয়ারম্যান জনাব সেলিম হোসেন আরজু।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির স্বাগত বক্তব্য ও চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন— কাজী আফতাব, উপজেলা বিআরডিবি ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ঋণের চেক তুলে দেন। একই সাথে তিনি সমবায়ীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা বিআরডিবি অফিসের সামনে একটি পেয়ারার চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সমবায়ী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম