Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫২ pm ০৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

হাবিব আহমেদ, রাজশাহী প্রতিনিধি :
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বিআরডিবি বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে নানান কর্মসূচি হাতে নেয়া হয়।

আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.এম বজলুর রশীদ।

র‌্যালিতি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ।গধঢ়ং

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি এর যুগ্ম পরিচালক বকুল চন্দ্র রায়।

অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান।


—

Tags: জাতীয় পল্লী উন্নয়ন দিবসপল্লী উন্নয়ন ও সমবায়রাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম