Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ০৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

দেশব্যাপী সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​গত ০৬ জুলাই, সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম।

​উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

​বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজী ফেরদৌসী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য মোসাম্মৎ কানিজ ফাতেমা ও আসমা আক্তার।

​এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পূর্বে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা-এর পক্ষ থেকে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম।

পরে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম