Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্তে অপরাধ রুখতে ডিমলায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ০৬, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
New BGB BOP inaugurated in Dimla to curb border crime.

New BGB BOP inaugurated in Dimla to curb border crime.

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​সোমবার (৬ জুলাই/২৬) সকালে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে ৫১ বিজিবির অধীনে নবনির্মিত ‘ঝাড়সিংহেরশ্বর বিওপি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ক্যাম্পের নামফলক উন্মোচন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশবান্ধব এই উদ্বোধনী কর্মসূচির সমাপ্ত করেন তিনি।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজিবির ​রংপুর সেক্টরের পিএসসি সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েদ হাসান, ​রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজিউর রহমান।​এছাড়াও বিজিবির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

​কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, দুর্গম চরাঞ্চলের এই নতুন বিওপিটি চালুর ফলে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও শক্তিশালী হবে। এর ফলে মাদক ও পণ্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ কঠোরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থী বহিষ্কার
  • বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জাতীয় পল্লী উন্নয়ন দিবসে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ধুপখোলা মাঠ হারানোর আশঙ্কা
  • ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির কৃষি অনুষদের ১২ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম