Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে জনসমাবেশে এমপি এস এ জিন্নাহ কবির

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৫ pm ০৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
দৌলতপুরে জনসমাবেশে এমপি এস এ জিন্নাহ কবির: অ

দৌলতপুরে জনসমাবেশে এমপি এস এ জিন্নাহ কবির: অ

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কল্যাণপুর বাজারে অনুষ্ঠিত এক জনসমাবেশে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। একই সঙ্গে নদীকবলিত এলাকার ভাঙন রোধ, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নদীর ওপর টেকসই সেতু নির্মাণসহ একাধিক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ‘মাদককে না বলি, মাদক ছেড়ে মাঠে খেলতে চলি’ স্লোগানকে সামনে রেখে বাঁচামারা ইউনিয়ন বিএনপি এবং নদীকবলিত সুবিধাবঞ্চিত সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বলেন, এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যারা এখনও এসব কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, তারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, অন্যথায় আইনগত ব্যবস্থা অনিবার্য।

তিনি আরও বলেন, মাদক একটি ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উন্নয়নের প্রসঙ্গ তুলে এমপি জিন্নাহ কবির বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার এই অঞ্চলের স্থায়ী সমাধানে নদী শাসনের মেগা প্রকল্প, ভাঙন প্রতিরোধ, নতুন সেতু নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বক্তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় দৌলতপুর উপজেলা বিএনপি, শিবালয় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নদীকবলিত এলাকার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত জনতা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নদীভাঙন রোধে ঘোষিত উন্নয়ন পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়ে করতালির মাধ্যমে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল
  • আগামী ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২২তম জাতীয় কাউন্সিল
  • শেষ ষোলোতে ব্রাজিলের বড় ভরসা, পুরো ম্যাচ খেলবেন নেইমার
  • কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত
  • তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের বহু আয়োজন বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম