Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘জেন জি অলস’, বিতর্কিত মন্তব্যে সমালোচনার মুখে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৯ pm ০৪, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট । ফাইল ছবি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট । ফাইল ছবি।

নিজের প্রজন্ম ‘জেনারেশন জেড’ (জেন জি) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে নতুন আলোচনা তৈরি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জেন জিকে ‘অলস’ এবং ‘অতিরিক্ত সুবিধাপ্রাপ্ত’ প্রজন্ম হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি অর্থনীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা কিছু তরুণকে কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ফক্স নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ২৮ বছর বয়সী লেভিট বলেন, বর্তমান তরুণদের একটি অংশ যুক্তরাষ্ট্রের মৌলিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে।

আলোচনায় উপস্থাপক জেসি ওয়াটার্স অর্থনৈতিক সংকট নিয়ে তরুণদের অসন্তোষের প্রসঙ্গ তুললে লেভিট বলেন, তার নিজের প্রজন্ম মুখে ‘সোনার চামচ’ নিয়ে বড় হয়েছে এবং সহজে সবকিছু পাওয়ার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে কঠোর পরিশ্রম, মেধার মূল্যায়ন এবং নিজের প্রচেষ্টায় সফল হওয়ার আদর্শের ওপর। এসব মূল্যবোধ ধরে রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন লেভিট। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের উদারপন্থী অধ্যাপক এবং কিছু বিদ্যালয়ের শিক্ষকের প্রভাব তরুণদের চিন্তাভাবনায় ভূমিকা রাখছে। এ কারণে যারা সন্তানদের হোমস্কুলিং বা খ্রিস্টান ধর্মভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, তাদের প্রশংসাও করেন তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপক অবাধ্য তরুণদের সেনাবাহিনীতে পাঠানোর প্রসঙ্গ তুললে লেভিট রসিকতার সুরে বলেন, তাদের কিউবা বা ইরানে পাঠানো হলে তারা দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চাইবে।

লেভিটের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক ও ব্যবহারকারীর মতে, তার বক্তব্য যুক্তরাষ্ট্রের তরুণদের অর্থনৈতিক বাস্তবতা ও জীবনযাত্রার চ্যালেঞ্জকে যথাযথভাবে প্রতিফলিত করে না।

Tags: জেন জিপ্রেস সেক্রেটারিবিশেষ নিউজহোয়াইট হাউস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল
  • আগামী ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২২তম জাতীয় কাউন্সিল
  • শেষ ষোলোতে ব্রাজিলের বড় ভরসা, পুরো ম্যাচ খেলবেন নেইমার
  • কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত
  • তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের বহু আয়োজন বাতিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম