লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এক মনিটরিং পরিচালিত হয়েছে। জেলার ৫টি উপজেলার মোট ২৫টি কেন্দ্রে ১৪ হাজার ১৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
পরীক্ষার পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, কেন্দ্রসচিব, হল সুপার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড়ভাবে কাজ করছেন।
পরীক্ষার প্রথম দিনে পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজে অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং ৪ জনের উত্তরপত্র জব্দ করা সহ কালীগঞ্জের কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে নিয়ম ভঙ্গের দায়ে ২ জন এবং নেছারিয়া কামিল মাদ্রাসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১ জনের উত্তরপত্র জমা রাখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ ছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগন বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছ থেকে স্মার্টওয়াচ জব্দ করে এবং হাতীবান্ধা মহিলা কলেজে ১০ জন কক্ষ পরিদর্শকের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করে কেন্দ্র তত্ত্বাবধায়ককে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরীক্ষা কেন্দ্র সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারী করা হয়েছে।

