Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৯ pm ০২, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন,মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। তিনি বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি মাদক প্রতিরোধে প্রশাসন,সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সাংবাদিকরা জেলায় মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন। তারা পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে সংগঠনটির বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা: মুক্তবলি’ তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহসভাপতি জোসেপ আলী চৌধুরী,পিন্টু দেবনাথ ও অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ,রিপন আহমদ, এস এ চৌধুরী জয়,আব্দুল বাছিত খান,চিনু রঞ্জন তালুকদার,জ্যোতির্ময় চক্রবর্তী,শাহ মো. ফজলুর রহমান,নাসরিন আক্তার প্রিয়া,শায়েক আহমদ,জাহেদুল ইসলাম পাপ্পু,তাওহীদ ইসলাম, ছাদিকুর রহমান সাব্বির,স্বরণ সিং,জয়নাল আবেদীন ও হাকীম জয়নাল আবেদীনসহ অন্যরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • লালমনিরহাটে কড়া নজরদারিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
  • জুলাই নিয়ে বিদ্রূপাত্মক ফেসবুক পোস্ট নিয়ে ডোমারে সমালোচনার ঝড়
  • চীনের সঙ্গে যৌথ গবেষণা ও পিএইচডির সুযোগ, বাকৃবিতে সিএইউ হাব চালু
  • মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম