Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘অকার্যকর মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে সরকারের জন্যই আত্মঘাতী হবে’

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪১ pm ০২, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অধিপরামর্শ সভা। ছবি সংগৃহীত

ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অধিপরামর্শ সভা। ছবি সংগৃহীত

সরকারের নিয়ন্ত্রণাধীন ও কার্যকর ভূমিকা পালনে অক্ষম একটি জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হলে তা শেষ পর্যন্ত সরকারের জন্যই নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীনভাবে কাজ করতে না পারা কোনো মানবাধিকার কমিশন রাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর, তেমনি এমন প্রতিষ্ঠান গড়ে তোলা সরকারের জন্যও ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তার ভাষায়, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই দলীয় প্রভাবাধীন প্রতিষ্ঠান একসময় উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সভায় টিআইবি খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ পর্যালোচনা করে ১৯টি সুপারিশ তুলে ধরে। সংস্থাটি মনে করে, এসব সুপারিশ বাস্তবায়ন না হলে একটি স্বাধীন ও নিরপেক্ষ মানবাধিকার কমিশন গঠনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি হবে।

তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারসংক্রান্ত ৩১ দফা, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হলে সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি শক্তিশালী মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা সম্ভব।

এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, স্বল্পমেয়াদি রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের ক্ষমতাসীনরা প্রায়ই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলেন। তার মতে, বিশ্বের অনেক দেশেও এমন উদাহরণ থাকলেও বাংলাদেশে এ প্রবণতা থেকে বেরিয়ে আসা জরুরি।

তিনি আরও দাবি করেন, সরকারের ভেতরে পরিবর্তনবিরোধী একটি শক্তি সক্রিয় রয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের চেয়ে আমলাতন্ত্রই এ ধরনের প্রতিরোধে বেশি ভূমিকা রাখে এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াতেও সেই প্রভাবের প্রতিফলন দেখা গেছে।

Tags: আত্মঘাতীমানবাধিকারসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সমালোচনার পর মমতার কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন
  • ধর্মীয় প্রতীকের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব: ধর্মমন্ত্রী
  • বগুড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি কাজী রফিকুল ইসলাম
  • প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি হলেন বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম