Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৬

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৯ pm ০২, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৬

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৬

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) :
সারা দেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে রাঙ্গামাটির কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের এইচএসসি পরীক্ষা।

কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রটিতে এবার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্র সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ৮৪১ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও প্রথম দিনে ৬১৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় ৬০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ পরীক্ষায় মোট ১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

​অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ জন, মানবিক বিভাগে ৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ জন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী, কর্ণফুলী সরকারি কলেজের ১৫ জন এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ১ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

পরীক্ষাটি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কাপ্তাই উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আইপিএস-এর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পরীক্ষা চলাকালীন ডিজিটাল মনিটরিং এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, “অন্য যেকোনো বছরের তুলনায় এবার অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি বজায় রেখেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি হলেন বিএসকেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান
  • চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
  • তবে কি গোপনে প্রেম করছেন কেয়া পায়েল!
  • অভিভাবক মহলে প্রশংসা কুড়াচ্ছেন শিক্ষামন্ত্রী
  • দিনাজপুরে কথিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম