Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২৮ pm ০১, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

জয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ বিজিবি হাতে আটক হওয়া ২৩ হাজার ৭৫ বোতল বিপুল পরিমাণ অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র ও জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা।

জানা গেছে, গত ১৪ মার্চ বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌর শহরের বাটার মোড় হতে জামালগঞ্জ গামী রাস্তার সংলগ্ন জানিয়ার বাগান এলাকার একটি গোডাউনে অভিযান পরিচালনা করে।​অভিযানকালে গোডাউন ঘর থেকে অবৈধভাবে মজুতকৃত ও চালানের উদ্দেশ্যে রাখা বিভিন্ন নামের সর্বমোট ২৩ হাজা ৭৫ বোতল ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত এই অবৈধ সিরাপের আনুমানিক বাজার মূল্য ৫২ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা।​এই ঘটনায় জড়িত থাকার অপরাধে শিহাব উদ্দিন মন্ডলকে হাতেনাতে আটক করা হয়। সে জয়পুরহাট সদরের দোগাছী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

আটককৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ​পরবর্তীতে সংগৃহীত আলামত ও অবৈধ সিরাপসমূহ প্রশাসনের উপস্থিতিতে রাস্তার ওপর রোলার দিয়ে পিষে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

​এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এই ধরনের অবৈধ ও নকল সিরাপের বিরুদ্ধে এবং মাদক দমনে তাদের এই কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: অপরাধজয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংসপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণ: ডিএনএ টেস্টে পিতৃত্ব প্রমাণ, ধর্ষক কারাগারে
  • জয়পুরহাটে অর্ধকোটি টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
  • ‘আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি’: রুহুল কবীর রিজভী
  • ‘জামায়াতের আমীরের মতো বিচক্ষণ নেতা দেশের ইতিহাসে ছিল না’: প্রতিমন্ত্রী
  • হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শাহ্ আলমের খোঁজ নিলেন প্রতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম